ফুল বোতল ব্রাশ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৮

 

বোতল পরিষ্কার করার ব্রাশের মতো। তাই হয়তো ‘বোতল ব্রাশ’ নামেই পরিচিত পেয়েছে। দেখতে ভীষণ সুন্দর—উজ্জ্বল লাল রঙের ও রেশমি কোমল। ফুলের অগ্রভাগ ও নিচে রয়েছে সবুজ পাতা।

বোতল ব্রাশ ফুল মাঝারি ঝাড় জাতীয় বৃক্ষ, ৬ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বসন্তে  অসংখ্য ফুল ফোটে। এই গাছের ফুল ও পাতায় হালকা মিষ্টি একটা গন্ধ রয়েছে। তবে ফুলের রেণু বাতাসের মাধ্যমে নাকে গিয়ে অ্যাজমা রোগীদের হাঁচি-কাশি বাড়িয়ে দেয়। শ্বাস-প্রশ্বাসের ক্ষতি করে থাকে বলে এটি ক্ষতিকর বৃক্ষ হিসেবেও পরিচিত।

আবুল বাশার মিরাজ