এই সময়ের ছড়া
আলী হাবিব
অন্যকে ঢোল বাজাতে দিলে
ফাটিয়ে ফেলতে পারে
অতএব নিজে নিজের ঢোলটা
বাজাবেন বারে বারে।
তার তালে তালে গেয়ে বেড়াবেন
ললিত আত্মগীতি
এটাই যুগের বাতাস এখন
এটা এ যুগের রীতি।
বাতাসকে যারা বুঝতে পারে না
তারাই পিছিয়ে পড়ে
বাতাসটা বুঝে মেলে দিয়ে ছাতা
অনেকে ভাগ্য গড়ে।
সময়ের পথ ধরুন
বাতাসটা বুঝে রীতি মেনে আজ
নিজেকে প্রকাশ করুন।
