বিনোদন ডেস্ক
বলিউড তারকা আলিয়া ভাট এরইমধ্যে নিজের প্রতিভায় বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন। প্রতিটি সিনেমাতেই তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে দারুণ প্রশংসাও কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারো নতুন আলিয়াকে দেখতে যাচ্ছেন দর্শকরা। সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমায় নতুনরূপে পর্দায় আসছেন তিনি। আর সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসতেই আলিয়া স্তুতি গাইতে শুরু করেছে তার অনুরাগীরা। বানসালির ৫৮তম জন্মদিনে প্রকাশ করা হয়েছে সিনেমাটির পোস্টার। আর এতেই আলিয়ার আগুন লুক ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। সিনেবোদ্ধারা দাবি করছেন, সিনেমাটিতে আলিয়া বানসালির ভরসার মোক্ষম জবাব দিতে পেরেছেন। দীপিকাহীন গাঙ্গুবাঈ বুঝতেই দেননি আলিয়া! শুধু আজকের প্রশংসা নয়, এর আগে প্রথম টিজারেও আলোচনার কেন্দ্রে ছিলেন এই অভিনেত্রী। পোস্টারে সেই ‘আগুন’ আরো স্পষ্ট হয়েছে। এভাবে স্থির থেকে প্রাণ দিতে এবং নিতে পারেন মু্ম্বাইয়ের কুখ্যাত মাফিয়া কুইন!
