রাস্তা পারাপারে সতর্ক হই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

ঢাকা শহর জ্যামে ভরা শহর। কী যে জ্যাম পড়ে বলে বোঝানো দায়। ঘণ্টার পর ঘণ্টা চলে যায়, তবু জ্যাম ছাড়ে না। বিশেষ করে দুপুরে বেশি জ্যাম পড়ে। এ সময় অনেক অফিস ছুটি হয়। সবাই ঘরমুখী হয়ে পড়েন। আর তখনই ঘটে স্থুলুস্থুল কাণ্ড। এই হলো নিত্যদিনের ঢাকা শহরের অবস্থা। সকালে একটু দেরি হলেই অফিসে বসের বকাবকি শুনতে হবে। এই ভেবে অনেকেই রাস্তা পারাপারে তাড়াহুড়ো করেন, ব্যতিব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এটা ঠিক হয়। এই তাড়াহুড়োর জন্য মহামূল্যবান জীবনের অবসান ঘটতেও পারে। এমন ঘটনা রাজধানী শহরে অহরহ ঘটছে, এ আর নতুন কী! তাই বলছি—আসুন রাস্তা পারাপারে সচেতন হই। তাড়াহুড়ো করে নয়, বরং হাতে একটু সময় বেশি নিয়ে বাসা থেকে বের হই। নিজে বাঁচি, অন্যকে বাঁচতে সচেতন করি।

মেহেরুন ইসলাম

সিনিয়র স্টাফ নার্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা