পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে মঙ্গলবার রাতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম রিমন আকন্দ (১৭)। সে টাঙ্গাইলের হ্যাবিট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সাতকানিয়ায় মঙ্গলবার গভীর রাতে কাঠবোঝাই গাড়ি উলটে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।  নিহতের নাম আবিদুল ইসলাম (১২)। সাতকানিয়া থানার উপপরিদর্শক তাপস কান্তি মিত্র বলেন, জিপ গাড়ির দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।