ক্যাপশন নিউজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

ওয়ান ব্যাংক লিমিটেড এবং ফরাজি হসপিটাল লিমিটেড ও ফরাজি ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফরাজি হসপিটাল ও ডেন্টালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজি ইমন এবং ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে ওয়ান ব্যাংকের কার্ডহোল্ডাররা হাসপাতাল ও ডেন্টালে সুবিধা পাবেন

০০০

প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামি ব্যাংকিং সেবাকে সম্প্রসারিত করার লক্ষ্যে আরো ছয়টি শাখায় (উত্তরা, কাকরাইল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা এবং বগুড়া শাখা) ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করা হয়। ব্যাংকের এমডি এম রিয়াজুল করিম ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করেন