এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আসাদুজ্জামান নূর। আর গ্রুপের নতুন কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সারা যাকের। সম্প্রতি অনুষ্ঠিত গ্রুপের পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে তারা যথাক্রমে ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
