পাবনা জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি স্বাধীনতা আন্দোলনের পাবনা জেলার প্রথম পতাকা উত্তোলনকারী, মুক্তিযুদ্ধের সংগঠন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রব বগা মিয়ার আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৩ সালের ২৫শে ফেব্রুয়ারি নির্বাচন প্রচার চলাকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
