গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের কমিউনিটি সংগঠনের সঙ্গে মতবিনিময় ও সহায়তাসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মহানগরীর বোর্ডবাজার এলাকার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান। মেয়র জাহাঙ্গীর আলম অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রথম পর্যায়ে সহায়তার অর্থ গাছা ও টঙ্গীর প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে ৭০০ উপকারভোগীর মধ্যে বিতরণ করেন। জানাগেছে বাংলাদেশ সরকার, যুক্তরাজ্যের এফসিডিও এবং ইউএনডিপির অর্থায়নে ৩ হাজার পরিবারকে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।
