শিবালয়ে বঙ্গবন্ধু মিনি ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ফেরি-সংযোগ সড়কের মোড় থেকে শিবালয় ডাক্তারখানা পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া সুলতানা, ইউএনও বি এম রুহুল আমিন রিমন, জেলা পরিষদ সদস্য এম এ কুদ্দুস, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন আয়োজিত এ বর্ণাঢ্য ম্যারাথনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।