ধামরাইয়ের বাথুলীতে মহাসড়কেই হাট

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ভেতরে জায়গা থাকতেও প্রতি মঙ্গলবার ও শুক্রবার ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের লোকাল লেন জুড়ে বসে সবজির হাট। অথচ প্রতিদিন মিলকারখানার শত শত শ্রমিক কর্মস্থলে যাওয়ার জন্য ভোর ৫টা থেকে এখানে ভিড় জমায় এবং এখান থেকেই ঝুঁকি নিয়ে বাসযোগে কর্মস্থলে যাতায়াত করে। শুধু তাই নয় যেখানে সেখানে স্থাপনা তৈরি করে ব্যবসা করছেন অনেকেই। ভিড় ঠেলেই ইটভাটার মাটির ট্রাক ও বাস উলটো পথে ছুটে চলে বেপরোয়া। ফলে প্রায়ই এখানে দুর্ঘটনায় প্রাণ দিতে হয় পথচারী ও যাত্রীদের। কদিন আগেও এই স্থানে বাসের চাপায় প্রাণ গেছে এক নারীর, মারাত্মক আহত হয় আরেক নারী এবং সাত বছরের এক শিশু। পা হারায় এক ভ্যানগাড়ি চালক।