ঠাকুরগাঁওয়ে মিলল বিরল নীলগাই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪১

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় বিরল প্রজাতির একটি নীলগাই পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে সীমান্তবর্তী নাগর নদীর তীরে নীলগাইটি দেখতে পেয়ে পথচারীরা সেটিকে ধরে বেঁধে রাখেন। খবর পেয়ে পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।

পারিয়া শালডাঙ্গা এলাকার সাদেক আলী বলেন, ‘কয়েক দিন ধরে নাগর নদীর আশেপাশের জঙ্গলে নীলগাইটি অবস্থান করছিল। জঙ্গলের পাশে ফসল নষ্ট করলে কয়েক জন মিলে নীলগাইটিকে ধাওয়া দিলে সেটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেটিকে আটক করতে সক্ষম হয়।’

এ ব্যাপারে ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘বিলুপ্তপ্রায় প্রজাতির নীলগাইটি বর্তমানে বিজিবির কাছে রয়েছে। প্রাণীটিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হচ্ছে। দিনাজপুর উদ্যানে নীলগাইটিকে নিয়ে যাওয়া হবে।’