সীমান্তে সংঘাত বন্ধে ভারত-পাকিস্তান ঐকমত্য

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩১

 'লাইন অব কন্ট্রোল' এবং অন্যান্য বিবাদপূর্ণ এলাকায় গোলাগুলি বন্ধ করার ব্যাপারে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই চুক্তি কঠোরভাবে মেনে চলা হবে বলেও দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতিতে এমনটি জানানো হয়। 

 জানা গেছে, ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর অপারেশনাল প্রধানরা (ডিজিএমও)  টেলিফোনে কথা বলেছেন। এরপর বুধবার মধ্যরাত থেকেই এই অস্ত্রবিরতি শুরু হয়।

 

 গতমাসে লোক সভায় একটি প্রশ্নের উত্তরে ভারতের  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি বলেন, গত তিনবছরে ভারত-পাকিস্তান সীমান্তে ১০ হাজার ৭৫২টি অস্ত্রবিরতি ভঙ্গের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমক্ষে ৭২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৭০ জন বেসামরিক জনগণ নিহত হয়েছেন। 

ইত্তেফাক/এআর