৪৭ দিন ধরে নিখোঁজ প্রতিবন্ধী উমায়েস

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৩

বিশিষ্ট কণ্ঠশিল্পী হোসনে আরা শেলীর প্রতিবন্ধী ছেলে উমায়েস (২৫) গত ৮ ডিসেম্বর ২০১৮ শনিবার রাত সাড়ে ৯টায় টি.আই.সি কলোনী মোড়, জয়নাল মার্কেট, সায়েদাবাদ দক্ষিণখান বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি।

উমায়েসের গায়ের রং ফর্সা, মুখে হালকা দাড়ি, গোঁফ আছে। লম্বা ৫ ফিট ৬ ইঞ্চি। তিনি ইংরেজী ও বাংলায় মায়ের নাম, নানার নাম, নানার বাসার ঠিকানা লিখতে পারে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা ফুল হাতা লং সোয়েটার, নীল চেক পায়জামা, পায়ে নীল-লাল চটি ছিল।

উমায়েস কথা বলতে পারেন। কানে ও চোখে কম দেখেন। হালকা-পাতলা গড়ন। এ বিষয়ে দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং- ৫২১। তারিখ- ০৯.১২.১৮। তদন্ত অফিসার এস.আই আরিফ মোবাইল- ০১৬৭৭ ১০৭০৩৯। কোন স্বহৃদয়বান ব্যক্তি যদি উমায়েসের কোন খবর পেয়ে থাকেন অতি দ্রুত নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার মোবাইল- ০১৭১০ ২২৪৩৬৭ এ যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুনঃ কোটালীপাড়ায় বাসচাপায় শিশু নিহত

প্রতিবন্ধী উমায়েসের মা কাঁদতে কাঁদতে দেশবাসীর কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন উদ্যোগ যেন গ্রহণ করে সেই প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ‘আমার ছেলে প্রতিবন্ধী ও অসুস্থ। সে কোথায় আছেন, কি করছে, কি খাচ্ছে কিছুই বলতে পারছি না। তার চিন্তায় আমরা সবাই উদ্বিগ্ন। আমি ও আমার আত্মীয়-স্বজনরা  বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছে। অথচ ৪৭ দিন অতিবাহিত হওয়ার পরেও তাকে খুজে পাওয়া গেল না! আমার একটাই প্রশ্ন আমার ছেলে কি বাতাসের মত উড়ে গেল। আপনারা আমার ছেলেকে খুঁজে পেতে সহযোগিতা করুন। সকল ইলেকট্রনিক এবং প্রিন্টিং ও অনলাইন মিডিয়ার ভাই বোনদের প্রতি অনুরোধ করছি আমার এই খবরটি গুরুত্ব সহকারে আপনাদের স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রচার করুন। আপনাদের একটু উদ্যোগ একটি মায়ের কোলে তার সন্তান ফিরে আসতে পারে। আল্লাহ সবার মঙ্গল করুন।’

ইত্তেফাক/নূহু