নান্দাইলে পাখি শিকারিদের উত্পাত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের নবীয়াবাদ পাখি অধ্যুষিত একটি গ্রাম। গ্রামটিতে পাখির কিচিরমিচিরে যেন তাড়াতাড়ি ভোর হয়ে যায়। সকাল হতেই পাখিগুলো যখন ঝাঁকে ঝাঁকে ওড়ে, তখন মনে হয় কোনো অজানা সৌন্দর্যের ভালোবাসা সামনে দিয়ে বয়ে চলেছে। আবার যখন সন্ধ্যায় বাসায় ফিরে আসে তখন মনে হয় নীল আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নক্ষত্র নামছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কারেন্ট জাল, জাংগী (বড়শির সুতা ও বাঁশের কাঠি দিয়ে তৈরি পাখি মারার এক বিশেষ যন্ত্র) দিয়ে শিকারিরা পাখি শিকার করে চলেছে। অথচ পাখি শিকার বন্ধে স্থানীয় প্রশাসন উদাসীন! এভাবে চলতে থাকে একদিন পাখিগুলোর অস্তিত্ব সংকটে পড়বে। তাই সংশি­ষ্ট কর্তৃপক্ষকে পাখি শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিনীত আবেদন জানাই।

মিনহাজ শান্ত

শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ,

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়