আড়াইহাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পাওয়ার লুম ব্যবসায়ী নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৩

আড়াইহাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পাওয়ার লুম ব্যবসায়ী এক যুবক নিহত হয়েছেন। তার নাম রবিউল্লাহ। তিনি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান-উল্লাহ আমানের ছোট ভাই। গতকাল দুপুরে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রবিউল্লাহ তাদের মালিকানাধীন পাওয়ার লুম কারখানা পরিদর্শনের এক পর্যায়ে তার একটি হাত মেশিনে লাগলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি অপর একটি মেশিনের ওপর ছিটকে পড়েন। পরে শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।