হালুয়াঘাটে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার সাতাইশ কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামের শামসুল হকের পুত্র বিল্লাল হোসেন (২৫) ও তার স্ত্রী তাছলিমা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের সাতাইশ কাউনিয়া গ্রামের বিল্লাল হোসেন বাড়ির পাশেই চালতা গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। স্বামীর আত্মহত্যার খবর শুনে বিষ পান করেন তার স্ত্রী তাছলিমা খাতুন।
