কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মা ও তার ছেলে প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো. মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও তার শিশু সন্তান মাশরাক হোসেন (২)। লাকসাম রেলওয়ে থানার এসআই আব্বাস মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
