চৌহালীতে যমুনায় মাছ ধরতে গিয়ে ডুবে শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫

চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত নিজাম উদ্দিন সিকদার কে কে জোতপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাবেক ইউপি সদস্য মৃত মোকছেদ আলীর ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বুধবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে শিক্ষক নিজাম উদ্দিন পশ্চিম জোতপাড়া বাড়ির পাশে যমুনা নদীতে কাটা (জঙ্গল দেওয়া) উঠিয়ে মাছ ধরতে ডুব দেন। এ সময় তার সহযোগীরা পানি থেকে উঠলেও দীর্ঘ সময়েও নিজাম উদ্দিন উঠতে পারেননি। পরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন জানান, ঘটনাটি শুনেছি। এটি হূদয়বিদারক।