দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নে পুকুরে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই ভাইয়ের নাম জুনায়েদ ও জুবায়ের। তাদের বয়স (৪) বছর। তারা সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। দুই শিশুর চাচা আব্দুল হাই বকুল জানান, জুনায়েদ ও জুবায়ের বাড়ির সামনে খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির অদূরে ডাড়ার পাড় পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখা যায়। ১০ নম্বর কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজেদুর রহমান জুয়েল পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
