গফরগাঁওয়ে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬

গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিরই গ্রামের রিটন, সাগর মিয়া, জংশের আলী ও পলাশ। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।