সুজানগর উপজেলা মত্স্য বিভাগ স্থানীয় হাটবাজারে অভিযান চালিয়ে দুই মণ জাটকা জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামগঞ্জ হাটে অভিযান চালিয়ে ঐ জাটকা জব্দ করা হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা নূরকাজমীর জামান খান জানান, কতিপয় অসাধু মত্স্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী থেকে জাটকা শিকার করে শ্যামগঞ্জ হাটে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর নেতৃত্বে মত্স্য বিভাগ অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে। তবে এ সময় মত্স্যজীবীরা পালিয়ে যায়।
