সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস প্রবর্তিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিআইপিএ অ্যান্ড সিএসএএ ফেলোশিপ প্রোগ্রামের ৩য় ও ৪র্থ ব্যাচের উদ্বোধনী পর্ব গতকাল অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক মোহা. আখতারুজ্জামান। —প্রেস বিজ্ঞপ্তি
