চট্টগ্রামে মুজিব জন্মশতবর্ষ টি-২০ ক্রিকেট শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৬

মুজিব জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে উত্সবমুখর পরিবেশে মুজিব জন্মশতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুইটি খেলার নিষ্পত্তি হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আবদুর রশিদ স্মৃতি সংসদ (১৫৬/৬) ১৫ রানে আল্লামা মো. ইকবাল স্মৃতি সংসদকে (১৪১/৮) পরাজিত করে। দিনের অপর খেলায় রফিক আহমেদ স্মৃতি সংসদ (৯৪/০) ১০ উইকেটে রাশেদ আজগর চৌধুরী স্মৃতি সংসদের (৯৩/১০) বিরুদ্ধে জয়লাভ করে।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।