প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেলের সুবিধা ফেরতের রায় রবিবার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৭

২০১৩-২০১৪ সালে বেসরকারি থেকে সরকারি হওয়া প্রাথমিক শিক্ষকদের ‘টাইমস্কেল’-এর সুবিধা ফেরত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র নিয়ে জারিকৃত রুল শুনানি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য রবিবার দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে ব্যারিস্টার মোকছেদুল ইসলাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। জাতীয়করণ করা ৪৮ হাজার ৭২০ জন শিক্ষককে টাইমস্কেলের এ সুবিধা দেওয়া হয়েছিল।