দেশে ফিরলেন ফখরুল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৮

চিকিত্সা শেষে ২৫ দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। গত ৩০ জানুয়ারি চিকিত্সার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপির মহাসচিব।