গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলীকে। এমন অভিযোগ করেছেন অভিনেত্রী বুবলী নিজেই। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটলেও এটা ছিল তৃতীয়বারের মতো। গাড়ি দিয়ে সরাসরি তার গাড়িকে হত্যার উদ্দেশে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুকে লম্বা পোস্ট দিয়ে এ ঘটনা জানান তিনি। ইত্তেফাক অনলাইনের পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো-
সব সড়ক দূর্ঘটনাই দূর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার...
Posted by Shobnom Yesmin BubLy on Friday, February 26, 2021
প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এতো জোরে আসার কারনে কন্ট্রোল রাখতে পারেনি কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলক ভাবেই করানো হচ্ছে।’

ফেসবুক স্ট্যাটাসে বুবলী লিখেছেন, “সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারতো। হয়তো আল্লাহর রহমত, মা বাবা ভাই বোনদের দোআ আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি। গত চার/পাঁচদিন আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম, যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগনাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেট কার যার গ্লাস ছিলো ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিলোনা। আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারতো। আর আমি নিজেও ড্রাইভিং জানি তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চয় একজন সুস্থ স্বাভাবিক মানুষের মত আমারও আছে।

অনেক দিন ধরেই আমি নানান ভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব ন্যাক্কার জনক অপরাধের সাথে জড়িত থাকবেন তারাও নিশ্চয়ই বার বার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নিবো এ ব্যাপারে। সবাই দোআ করবেন আমার জন্য।”
সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শবনম বুবলী। এছাড়া ‘চোখ’ শিরোনামের আরও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। ‘চোখ’ ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব-রোশান।
ইত্তেফাক/বিএএফ
