কবীর হোসেন সুজন, প্রভাষক
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
১. ব্যবস্থাপনার প্রধান কাজ কোনটি?
উত্তর: ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ হলো পরিকল্পনা।
২. পরিকল্পনা কী?
উত্তর:ভবিষ্যতে আমরা কী করতে চাই, কখন, কীভাবে ও কার দ্বারা করতে চাই তা পূর্ব হতে নির্ধারণ করাকেই পরিকল্পনা বলা হয়।
৩. ব্যবস্থাপনার কোন কাজটি ভবিষ্যত্ অনুমানের সাথে সম্পৃক্ত?
উত্তর:ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা হলো ভবিষ্যত্ অনুমানের সাথে সম্পৃক্ত।
৪. চিন্তন-মনন প্রক্রিয়া কী?
উত্তর:পরিকল্পনার কাজটি চিন্তার সাথে সম্পর্কিত বলে একে চিন্তন-মনন প্রক্রিয়া বলা হয়।
৫. লক্ষ্য কী?
উত্তর:পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে।
৬. মিশন কী?
উত্তর:লক্ষ্যের আলোকে উন্নত পণ্য উত্পাদন ও বাজারজাতকরণের প্রয়াসকে মিশন বলা হয়।
৭. বাজেট কী?
উত্তর:পরিকল্পনার প্রত্যাশিত ফলাফলকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন তাকে বাজেট বলে।
৮. স্ট্র্যাটিজিক লক্ষ্য কী?
উত্তর:প্রতিষ্ঠানের ঊধ্বর্তন নির্বাহীগণ প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী যে লক্ষ্য নির্ধারণ করেন তাকে স্ট্র্যাটিজিক লক্ষ্য বলা হয়।
৯. কৌশলগত লক্ষ্য কী?
উত্তর:প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ট্যাটিজিক লক্ষ্য অর্জনের জন্য বিভাগীয় পর্যায়ে যে লক্ষ্য নির্ধারণ করেন তাকে কৌশলগত লক্ষ্য বলে।
১০. পরিকল্পনা প্রণয়নে কোনটির প্রয়োজন পড়ে?
উত্তর:পরিকল্পনা প্রণয়নে চিন্তা ভাবনা, বিচার বিশ্লেষণ ও তথ্য উপাত্তের প্রয়োজন পড়ে।
১১. পরিকল্পনার বিকল্প স্থিরকরণ কী?
উত্তর:অনুমিত অবস্থার মধ্য দিয়ে কীভাবে লক্ষ্যে পৌঁছানো যাবে এ জন্য বিভিন্ন বিকল্প কার্য পদ্ধতি দাঁড় করানোর কাজকেই পরিকল্পনার বিকল্প স্থিরকরণ বলে।
১২. স্থায়ী পরিকল্পনা কী?
উত্তর:যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হবার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ না করা পর্যন্ত বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত বারবার ব্যবহূত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
১৩. প্রক্রিয়া কী?
উত্তর:লক্ষ্য অর্জনে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কার্যসমষ্টিকে প্রক্রিয়া বলে।
১৪. পদ্ধতি কী?
উত্তর:প্রক্রিয়ার অধীনে নির্ধারিত প্রত্যোকটি কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে।
১৫. কৌশল কী?
উত্তর:গৃহীত পরিকল্পনাকে কীভাবে মোকাবিলা করা যায় তার জন্য পূর্বনির্ধারিত নীতিকে কৌশল বলে।
১৬. একার্থক পরিকল্পনা কী?
উত্তর: যে পরিকল্পনা একটি নির্দিষ্ট সময়ের জন্য বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত হয় তাকে একার্থক পরিকল্পনা বলে।
১৭. কর্মসূচী কী?
উত্তর:বিশেষ বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে বড় ধরনের পরিকল্পনা গৃহীত হয় তাকে কর্মসূচী বলে।
১৮. প্রকল্প কী?
উত্তর: কর্মসূচীর অধীনে বিশেষ বিশেষ কার্য সম্পাদনের প্রতিটা পরিকল্পনাকে প্রকল্প বলে।
১৯. স্বল্পমেয়াদি পরিকল্পনা কী?
উত্তর:সাধারণত বিভাগীয় ও উপ-বিভাগীয় পর্যায়ে এক বছর বা তার কম সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে।
২০. মধ্যমেয়াদি পরিকল্পনা কী?
উত্তর: সাধারণত কর্পোরেট লেভেলে বা রাষ্ট্রীয় পর্যায়ে এক বছরের অধিক এবং পাঁচ বছরের কম সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে।
২১. দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?
উত্তর: পাঁচ বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা গৃহীত হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে।
২২. স্ট্যাটিজিক পরিকল্পনা কী?
উত্তর: প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীদের কর্তৃক দীর্ঘ চিন্তাভাবনা সহযোগে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণকে স্ট্যাটিজিক পরিকল্পনা বলে।
২৩. বিভাগীয় পরিকল্পনা কী?
উত্তর:প্রতিষ্ঠানের পৃথক পৃথক বিভাগের জন্য গৃহীত পরিকল্পনাকে বিভাগীয় পরিকল্পনা বলে।
২৪. আঞ্চলিক পরিকল্পনা কী?
উত্তর:যে সকল প্রতিষ্ঠানের কার্যাদি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে অঞ্চলভেদে ঐ সকল প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন করাকে আঞ্চলিক পরিকল্পনা বলে।
২৫. সামগ্রিক পরিকল্পনা কী?
উত্তর:কোনো বহুমাত্রিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ বা অঞ্চলে যে ব্যবসায়িক কার্যক্রম থাকে তাদের সকল বিভাগ বা অঞ্চলের সমন্বয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলে।
২৬. পরিকল্পনার পটভূমি কী?
উত্তর:যে অবস্থার মধ্য দিয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হয় তাকে পরিকল্পনার পটভূমি বলা হয়।

