গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে শুক্রবার বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকালে স্থানীয় শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দুইটি বিভাগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি ফাইজুস সালেহীন, মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের ২৫ বছর পূর্তি উত্সব আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাদিকুর রহমান, বইপড়া প্রতিযোগিতা আয়োজক উপকমিটির আহ্বায়ক অধ্যক্ষ শফিকুল কাদির প্রমুখ।
