বদলগাছীতে ছোট যমুনা নদীর বুকে ফসল চাষ!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ছোট যমুনা নদী শুকিয়ে এখন ফসলের খেতে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে ছোট যমুনা নদী শুকিয়ে যায়। বর্তমানে নদীর বুকে বোরো ধান চাষ করছেন স্থানীয় ভূমিহীন কৃষকরা। এছাড়া এখানে চাষাবাদ হচ্ছে সরিষা, মিষ্টিআলুসহ অনেক ফসল। তেজাপাড়া গ্রামের ভূমিহীন কৃষক আরশাফ আলী বলেন, আমাদের তেমন জমাজমি নেই, তাই বোরো মৌসুমে নদী শুকিয়ে গেলে চাষ করি। নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, ছোট যমুনা নদী খননের জন্য প্রকল্পের আবেদন করা হয়েছে। পাশ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।