শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

সালথায় এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক আল আমিন (১৪) একই এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, ধর্ষণের ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ধর্ষণের শিকার ঐ শিশুর পরিবারকে থানায় ডেকে এনে বিস্তারিত জানি। এরপর শিশুটির মা বাদী হয়ে রাতেই থানায় ধর্ষণ মামলা করার পর অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।