পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় বৃহস্পতিবার রাতে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম খায়রুল ইসলাম (৩০)। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, রাতে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৮ নম্বর লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ভুঁইয়া জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে।