অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের পাড়াটঙ্গীতে সাবেক এমপি সালাউদ্দিন মুক্তি এমপির বাড়ির পাশে রহিমাতুল জামে মসজিদের বাইরে থেকে লাশ উদ্ধার করা হয়। মুক্তাগাছা থানার ওসি দুালাল আকন্দ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কেউ চিনতে পারলে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।