মাগুরা প্রতিনিধি
মাগুরা পৌর এলাকার বরুনাতৈল পশ্চিম পাড়া গ্রামে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শুক্রবার সকালে মামলার আসামি ইশারত শেখ ওরফে ইশাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে আকামত মোল্লা (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। ঘটনার পর রাতে নিহতের ছেলে নাসিরুল হোসেন মোল্লা বাদী হয়ে মাগুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে।
