আমার কাছে সিনেমা হলটাই পারফেক্ট মনে হয়। আমি সব সময় প্রেফার করবো সিনেমা হলকে। এটা আমার রক্তে আছে। সময় সুযোগ সিচুয়েশান ডিপেন্ড করে যদি ভালো গল্প দিতে পারে আমাদের পরিচালকরা, আমাদের আর্টিস্টরা, তাহলে কেন দর্শকরা হলে যাবে না? আর হিন্দি সিনেমা এদেশে চালালে দর্শক হলে গিয়ে দেখবে কী দেখবে না, এটা তো আমি জানি না। আমি যতটুকু জানি, একটা সময় যখন বাংলাদেশ ছিল না সেসময় পাকিস্তানি, হিন্দি ছবি চলতো। তখন কিন্তু আমাদের দেশের দর্শকরা সেসব ছবি দেখতেন না। তারা দেখতেন আমাদের দেশীয় শিল্পীদের ছবি।
দর্শকদের হলে ফেরা ও হিন্দি সিনেমা প্রদর্শন
প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা
