আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা বিশনন্দী ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদ মাঠে বিশনন্দী ইউনিয়নের ২০১৯ সালের নিবন্ধনকৃত ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ইউপি সদস্য জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকার পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক ডা. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, বিশনন্দী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ারুল হক মোল্লা, সাধারণ সম্পাদক আরজু মিয়া, উপজেলা ওলামা লীগ সভাপতি গোলাম মোস্তফা, যুবলীগ নেতা ছগির আহমেদ, ইউপি সদস্য লিয়াকত আলী প্রমুখ।
