জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৫

বহুজাতিক ওষুধ ও প্রসাধনী কোম্পানি জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটির একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল একক ডোজের জনসন অ্যান্ড জনসনের করোনা টিকার জরুরি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহেই এই টিকার ৩০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) গঠিত ২২ সদস্যের কমিটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন। গত ডিসেম্বরে ফাইজার ও মডার্নার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় টিকা হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) পেল জনসন অ্যান্ড জনসন। —বিবিসি