ছবিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫১

রাজধানীর শাহবাগে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগের মোড়ে বিক্ষোভ মিছিল করেন তারা। 

ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি। 

বেলা সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

 রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। 

মিছিলটি রোকেয়া হল ও রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগের দিকে যায়।

প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

ইত্তেফাক/এএএম