তাসফিয়া তাসমিন মিশু
প্রভাষক, বাংলা বিভাগ
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকা
সোনার তরী
এ পর্বে আমরা যা জানবো বা শিখবো।
ক) কবি পরিচিতি
খ) কবিতাটির শিখনফল
গ) বিষয়বস্তু (সাধারণ ও বিশেষ
অর্থ)
ঘ) রূপক কবিতা হিসেবে অর্থ
ঙ) পাঠ বিশ্লেষণ
চ) অনুধাবন প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ চরণসমূহ
কবি পরিচিতি
আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর।
তিনি ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন (বাংলা ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ)।
তার সাহিত্য সাধনার যুগ ‘রবীন্দ্রযুগ’ নামে পরিচিত।
তার কবিতার মূল সুর মানবধর্মের জয় ও সৌন্দর্য-তৃষ্ণা।
তিনি ‘বিশ্বভারতী’ নামের বিশ্ববিদ্যালয়ের
স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা।
মাত্র ১৫ বছর বয়সে তাঁর প্রথম কাব্য ’বনফুল’ প্রকাশিত হয়। ১৯১৩ খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কার পান ‘গীতাঞ্জলি’ এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনূদিত ‘Song offerings’ গ্রন্থের জন্য।
তিনি বাংলা ছোটগল্পের পথিকৃত্ ও শ্রেষ্ঠশিল্পী।
কাব্যগ্রন্থ:’মানসী’,‘সোনার তরী’, ’ চিত্রা’, ‘ক্ষণিকা’, ‘বলাকা’, ‘পুনশ্চ’, ‘জন্মদিনে’, ‘শেষ লেখা’ ইত্যাদি।
কাব্যনাট্য:’বিসর্জন’ ও ‘চিত্রাঙ্গদা’।
কাহিনী কবিতার সংকলন: ’কথা’ ও ‘কাহিনী’।
মৃত্যু ১৯৪১ সালের ৭ই আগস্ট (১৩৪৮ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ)।
খ) কবিতাটির শিখনফল:
মানুষ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে।
কর্মেই পৃথিবীতে অমর হয়ে থাকে মানুষ । মানুষ নশ্বর, সৃষ্টিকর্ম অবিনশ্বর।
গ) বিষয়বস্তু:(সাধারণ ও বিশেষ অর্থে)
সাধারণ অর্থে: চারপাশে প্রবল স্রোতের মধ্যে ছোট ধানক্ষেতে সোনার ধান কেটে অপেক্ষা করছে একজন একাকী কৃষক। আকাশে ঘন মেঘ ও ভারী বর্ষণে নদী হয়ে উঠেছে ভয়ঙ্কর। চারি দিকে বাঁকা জল কৃষকের মনে শঙ্কা সৃষ্টি করছে। এরকম পরিস্থিতিতে ভরা পালে সোনার নৌকা নিয়ে একজন মাঝিকে আসতে দেখে উদ্বেলিত কৃষক তার সোনার ধান গুলো নিতে অনুরোধ করে। নৌকা সোনার ধান নিয়ে চলে যায় কিন্তু কৃষককে নেয় না। শূন্য নদীর তীরে সে একা পড়ে থাকে। প্রতীক্ষা করতে থাকে আসন্ন ও অনিবার্য মৃত্যুর।
পরের আলোচনা আগামীকাল
