অভিনয় বিষয়টা তো দলিলে সই করে কাউকে কথা দেওয়ার মতো বিষয় না। এটি একেবারেই ভেতর থেকে তাগিদ আসার বিষয়। আমি অভিনয় থেকে দূরে থাকার কারণ নিরিবিলি নিজের মধ্যে থাকা। উদ্দেশ্য ছিল লেখার টেবিলে মন বসানো। লকডাউনে বসেই লিখলাম কয়েকটি গল্প। এরমধ্যে দুটি নিয়ে একটি বই করছি। তবে পরিবেশ পরিস্থিতি আমাকে সায় দিলে কালও অভিনয় করতে পারি। তবে এই মুহূর্তে অভিনয় নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।
