কাউখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়। ২৬ হর্স, ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে এবং কাউখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ম্যারাথন দৌড় শনিবার সকাল ৭টায় কাউখালী বাসস্ট্যান্ড থেকে নৈকাঠী বেইলি ব্রিজ (৫ কিলোমিটার) পর্যন্ত গিয়ে শেষ হয়।

ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, কাউখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবর তালুকদার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। পরে  ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।