লোকজ খেলাধুলার মানোন্নয়নে চট্টগ্রামে প্রশিক্ষণ কোর্স

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

লোকজ খেলাধুলার নিয়ম ও মানোন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের কোসেস এবং জাজেজ উচ্চতর প্রশিক্ষণ কোর্স গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে শেষ হয়েছে। বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে দুই দিনের প্রশিক্ষণ ক্যাম্পে চট্টগ্রাম বিভাগের এগার জেলার পাঁচ জন করে সর্বমোট ৫৫ জন প্রশিক্ষক ও বিচারক প্রশিক্ষণ নিয়েছেন। শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। ভেগাস ফার্নিসার গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী দুলাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, ক্যাম্পের আহ্বায়ক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।