তিতাস ক্লাবের ব্যাডমিন্টন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে তিতাস ক্লাবের উদ্যোগে ঢাকায় মিরপুর মাজার রোডে আয়োজিত বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির বিভিন্ন ডিভিশন, বিভাগের কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কো. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নূরুল্লাহ, মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জেনারেল সার্ভিস, কোম্পানির সচিবসহ তিতাস ক্লাবের অন্য সদস্যবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি।