রাজিবপুরে সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুর উপজেলার বালিয়ামারীহাট ও বর্ডারহাটের পাশ দিয়ে বয়ে যাওয়া জিনঞ্জিরাম নদীতে নেই কোনো ব্রিজ। ফলে দুই পারের মানুষকে ঐ স্থানে নির্মিত জরাজীর্ণ একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। বালিয়ামারী গ্রামের আকুল মাস্টার জানান, যে কোনো সময় সাঁকোটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। রাজিবপুর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, ঐ স্থানে  একটি ব্রিজ নির্মাণের কথা সংশ্লিষ্ট মিটিংয়ে একাধিকবার জানিয়েছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ঐ স্থানে ব্রীজ নির্মাণ সংক্রান্ত কাগজপত্র এলজিইডি প্রধান অফিসে পাঠিয়েছি। ইতিমধ্যে ঢাকা হেড অফিসের লোকজন এলাকাটি পরিদর্শন করে গেছেন।