ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাট উপজেলায় মৌমাছি পালন ও মধুর চাষ করা হচ্ছে। আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের মধু চাষি খলিলুর (৬৩) রহমান জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে ১৯৯৭-৯৮ সালে মৌমাছি চাষ ও মধু সংগ্রহের ওপরে প্রণোদনা প্রশিক্ষণ নেয়। বর্তমানে তিনি তিন বছর ধরে মৌমাছি চাষ ও মধু সংগ্রহ করছেন। মধু ক্রয় করতে আসা নুর ইসলাম বলেন, মধু চাষিদের কাছে খাঁটি মধু পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা জানান, মৌমাছি চাষ ও মধু সংগ্রহের মাধ্যমে মধু বিক্রয় করে অনেকে স্বাবলম্বী হচ্ছেন।
