শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে পুকুরে ডুবে ইয়ারব হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবা সোহেল রানা বাবু জানান, দুপুরে খেলার সময় অসাবধানতাবশত ইয়ারব আঙিনার পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
