বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে সুলতানা আক্তার মেরিনা (২৪) নামের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিষ্ণুপুর ইউপির বুজরুগ হাজীপুর গয়দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে মা নুরনাহার বেগমকে আটক করেছে পুলিশ। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে।
