শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় বাগেরহাট জেলা ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত বাচ্চু মোল্লাকে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক গাজী ইকবাল হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।
