লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি গাজীপুরের ব্র্যাক সিডিএম এ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমানসহ নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন
০০০
সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এখন তাত্ক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। সম্প্রতি এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, এমডি মো. আতাউর রহমান প্রধান এবং বিকাশের সিইও কামাল কাদীর উপস্থিত ছিলেন
০০০
আশার সদ্য-প্রয়াত প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর স্মরণে শনিবার আশা কেন্দ্রীয় কার্যালয়ে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রতিষ্ঠিত সংস্থা আশা, টেকসই ও ব্যয়সাশ্রয়ী ক্ষুদ্রঋণ সেবা প্রদানে বিশ্ব জুড়ে মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন আশা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মন। বক্তব্য রাখেন আশা ইন্টারন্যাশনালের সিইও মো. এনামুল হক, নির্বাহী পরিচালক একেএম আমিনুর রশিদ, আশা’র ইভিপি মো. তৌফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। আশার নতুন প্রেসিডেন্ট মো. আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আশার সিনিয়র অ্যাডভাইজার এম আবদুল আজিজ শোক ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন
