শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ৩১৬তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও আব্দুল বারেক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
